প্রচ্ছদ দৈনিক খবর

বেচলেও আপনার তো কিছু বেচি নাই, বললেন ক্ষু;ব্ধ মিথিলা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত শনিবার (১৫ মে) রাতে ই-ভ্যালি আয়োজিত একটি ফেসবুক লাইভ শো’তে সরাসরি অংশ নেন তাহসান ও মিথিলা। সেখানে তারা ভক্তদের আহ্বান করেন নে;তি;বাচক ভাবনা থেকে সরে এসে সুন্দর কিছু করার জন্য।

তবে মিথিলা-তাহসানের এমন উপস্থিতি ও সুন্দরের বার্তায় প্রতিক্রি;য়া এসেছে নানাভাবে। বেশিরভাগ মানুষ তাদের এই সুন্দর সমঝোতাকে সুন্দর চোখে দেখলেও কিছু প্রতি;ক্রিয়া এসেছে বরাবরের মতো নে;তিবাচক। মিথিলার অভি;যোগ, এই তালিকায় রয়েছেন তারই কিছু সতীর্থ বা জনপ্রিয় ব্যক্তিত্ব। যা তাকে যারপরনাই হ;তাশ করেছে।

রবিবার (১৬ মে) বিকালে মিথিলা তার ফেসবুক পোস্টে এই বিষয়ে নিজের অবস্থান ও কড়া প্রতি;ক্রিয়া ব্যক্ত করেন। উদাহরণ টানেন দুটি প্রতি;ক্রিয়ার। এর একটি এমন, ‘বিয়ে-ডিভোর্স… সব বেচে দিলেন তাহসান-মিথিলা!’ আরেকটি এমন, ‘ডিভোর্সের পরে এতো রেসপেক্ট, ফ্রেন্ডশিপ! আগে কই ছিল এইসব?’

দুটি প্রতিক্রিয়ার জবাবে মিথিলা বলেন, ‘শো শেষ হওয়ার পর আমরা ভক্তদের কাছ থেকে অবিশ্বাস্য শুভেচ্ছা বার্তা পেলাম। এর জন্য আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু অবাক হলাম আমার ক’জন কলিগ বা তারকার প্রতিক্রিয়া দেখে। আমি বিস্মিত, কেমন করে এমন প্রতি;ক্রিয়া সম্ভব হলো। কেমন করে আমি আমার বিয়ে, বিচ্ছেদ সব বেচে দিলাম! টানা ৫ বছর আমরা একসঙ্গে কাজ করিনি। এখন যে কাজটি করলাম, সেটির মূল উদ্দেশ্য মানুষের মধ্যে সাইবার বুলিং প্রবণতা রোধ করার জন্য একটা উদাহরণ তৈরি করা। তাছাড়া দুইটা মানুষ বি;চ্ছেদ হলে কি বাকি জীবনের পুরোটাই মুখ দেখাদেখি বন্ধ করে দেবে? আমাদের তো একটা বাচ্চাও আছে। ওর কি হবে? দুজনেই আমরা মিডিয়ায় কাজ করি। তবে কি বি;চ্ছেদের কারণে আমরা কোনও প্রফেশনাল ডিলও করতে পারবো না? আর ভাই বেচলেও আপনার তো কিছু বেচি নাই। আপনার প্রব;লেম কি!’

মিথিলা আরও বলেন, ‘‘অন্য এক তারকা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডিভো;র্সের পরে এতো রেসপেক্ট, ফ্রেন্ডশিপ- আগে কই ছিল এসব?’ ভাই, আগেও ছিল। এখনও আছে। তবে দুটো দু’রকম। এত ব্যাখ্যা আপনাকে দিতে পারছি না। আপনি নে;তিবাচক ভাবনা না ছড়িয়ে নিজের চরকায় তেল দিলে সমাজ ও জাতি উপকৃত হবে।’’