প্রচ্ছদ দৈনিক খবর

বেঁচে থাকতে কদর নেই, মরলে বাড়ে তা শতগুণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জীবন ও তার পরের গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাট’ক ‘শোক সভা’। ইসতিয়াক অয়নের রচনায় এটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সম’দ্দার।

এতে মূল চরিত্রে অ’ভিনয় করেছেন জিয়াউল ফারুক অ’পূর্ব ও তাসনিয়া ফারিণ। এছাড়া আরও রয়েছেন মৌসুমি মৌ , মুনিরা মিঠু, রাশেদ মামুন অ’পু, ও ফরহাদ লিমন প্রমুখ।নাট’কের নাম থেকেই কিছুটা আঁচ পাওয়া যায় গল্পটা কিরকম হতে পারে। তারপরও নির্মাতার ভাষ্য, বেঁচে থাকতে মানুষকে মানুষ কী’ভাবে মুল্যায়ন করে এবং ম’রে যাওয়ার পর তার মূল্যায়নটা কী’ভাবে হয়;

এখানে এরকম কিছুই দেখা যাবে। কেউ মা’রা গেলে যখন কোনো শোকসভা হয়, সেখানে সেই মানুষটাকে নিয়ে ভালোর মিষ্টি কথা চর্চিত হয় তা-ই এখানের আলোচ্য বিষয়। কেউ যদি তার শোকসভায় গিয়ে দেখতে পারতো তাকে নিয়ে কী’ ভাবছে বা বলছে মানুষ তাহলে হয়তো ব্যপারটা অন্যরকমই হতো। এক কথায় যদি বলি, বেঁচে থাকতে কদর নেই যার, ম’রলে বাড়ে তা শতগুণ।

নির্মাতা সঞ্জয় সম’দ্দার বলেন, আমি বাস্তবতার নিরিখেই একটা গল্প এখানে তুলে ধ’রার চেষ্টা করেছি। সবসময়ই চেষ্টা করি নিজেকে রিপিট না করতে । এখানে গল্পে ও প্রতিটা চরিত্রেই অনেকেই নিজেদেরকে মেলাতে পারবেন। অ’পূর্ব ভাই দুর্দান্ত অ’ভিনয় করেছেন । অন্যরকম অ’পূর্বকে দেখা যাবে। এছাড়াও প্রত্যেকটা চরিত্রই খুব সুন্দরভাবে কাজ করেছেন।নির্মাতা জানান, আসছে কোরবানির ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে নাট’কটি প্রচারিত হবে।