বলিউডের জনপ্রিয় প্রেমিক জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট। এই জুটির প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই। বিটাউনের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট । তবে সত্যি কি তাই? কি বলছে কাপুর পরিবার অর্থাৎ অভিনেতা রণবীর কাপুরের সদস্যরা।
চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রণবীর-আলিয়ার। এমনকি সে জন্য ক্যাটারিং থেকে পোশাক সব কিছুই ঠিক হয়ে গিয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে যাই হোক, প্রায়ই এই জুটিকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। রণবীর কাপুরের সঙ্গে ছুটির মেজাজে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। তবে এবার প্রথম নয়, এর আগেও রণবীর কাপুরের সাথে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী আলিয়াকে।
কিছু দিন আগেই জানা গিয়েছিল যে আলিয়া প্রেমিক রণবীরের পৈতৃক বাংলোর কাছে একটা ফ্ল্যাট কিনেছেন। তবে এবার জানা গিয়েছে অনেক দিন ধরেই নাকি দু’জনে একসঙ্গে থাকতে আরম্ভ করেছেন সেই ফ্ল্যাটে। কোভিড পজিটিভ হওয়ার পরে এই ফ্ল্যাটেরই এক অংশে নিভৃতাবাসে ছিলেন রণবীর কাপুর! এমনকি শুধু তাই নয়, মলদ্বীপ থেকে ঘুরে আসার পরেও আলিয়ার ফ্ল্যাটেই এসে উঠেছে বলিউড অভিনেতা ।
সম্প্রতি সেই খবর প্রকাশ্যে এসেছে Coexist নামের এক পশুপ্রেমী সংস্থার Instagram লাইভ সেশনে। সেই সময় যখন আলিয়া বিশেষ করে হাতিদের প্রতি তাঁর ভালোবাসার কথা জানাচ্ছিলেন, ঠিক তখনি তাঁর পিছনের কাচের দেওয়ালে ছায়া পড়ে রণবীর কাপুরের । যেখানে রণবীরের পরনে ঘরোয়া সাদা টি-শার্ট আর গাঢ় রঙের ট্রাউজার্সে দেখা গিয়েছে। তিনি ফ্ল্যাটের মধ্যে দিয়ে হাঁটছেন! কিছু একটা সম্ভবত খুঁজছিলেন নায়ক, বুঝতে পারেননি যে তাঁকে এই ভাবে লাইভ সেশনে দেখা যাবে!
https://platform.instagram.com/en_US/embeds.js













































