প্রচ্ছদ দৈনিক খবর

বিয়ের সাজে ডিপজল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অ’ভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এবার মডেল হিসেবে কাজ করলেন তিনি। রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের মডেল হয়েছেন এই দাপুটে অ’ভিনেতা। রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মলের মডেল হতে তাকে বিয়ের সাজে সাজতে হয়েছে।

এর মাধ্যমে প্রথমবার মডেল ফটো শ্যুট করলেন ঢালিউডের এই খলনায়ক।গৌতম সাহার কোরিওগ্রাফীতে সম্প্রতি ডিপজলের বাড়িতে এর ফটোশুট হয়েছে। নাঈম আহমেদের ক্যামেরায় ডিপজলের সঙ্গে মডেল হয়েছেন তৃণ ও এনিলা তানজুম। সম্প্রতি ডিপজলের বাড়িতেই ফটো শ্যুটের আয়োজন করা হয়।

ডিপজল সাধারণত মডেল ফটো শ্যুট করেন না। এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সিনেমা’র বাইরে আমা’র কাজ করা হয় না। রয়েল মালাবারের পোশাক আমা’র ভালো লেগেছে। ব্র্যান্ডটিও বেশ ভালো। যে কারণে আর না করতে পারিনি।প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অ’পু বলেন, ‘ডিপজল ভাইয়ের অসংখ্য ফ্যান রয়েছে।

তিনি আমাদের সঙ্গে যু’ক্ত হয়েছেন এটা ভালো লাগার মতো বিষয়। আমাদের এখানে অনেকগুলো দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় পোশাক। বিয়ের গয়নাও আধুনিক মানের। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গয়না পাবেন আমাদের ব্র্যান্ড থেকে।’