প্রচ্ছদ দৈনিক খবর

বিয়ের আসরে মাতাল অবস্থায় বর, বউয়ের বদলে শাশুড়ির গলায় মালা পরাতে গেল যুবক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিয়ে বাড়ির আনন্দের এক অংশ জুড়ে রয়েছে শালী জামাইবাবুর খুনসুটির মুহুর্ত। জামাইবাবুর জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করা মজার কিছু কাণ্ড। তবে এবার যে ঘটনাটি ঘটেছে কিছুটা আলাদা। এখানেও মজার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে তা একটু ভিন্ন। সম্প্রতি একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে সাইবার বাসিরা মেতে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিয়েতে মদ খেয়ে এসেছে বর। মদের পরিমান এতোটাই বেশি ছিল, যে রীতি মতো হুশ হারিয়েছে বর। আর নিজের বিয়েতে আপাদমস্তক মদ খেয়ে এসে ভুল করে বউয়ের গলার বদলে শাশুড়ির গলায় মালা পরাতে চেষ্টা করছে বর।

মালা বদলের সময় কনে ও তার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখন বর কনেকে মালা পরানোর বদলে শাশুড়ি মার গলায় মালা পরানোর চেষ্টা করছে। শাশুড়ি সেই মালা ঠেলে দিলে তখন আবার বর কনের গলায় মালাটি পরাতে যায়।

আর ওই সময় বর এতোটাই মাতাল ছিল যে কনেকে মালা পরাতে গিয়ে পরে গেলো বর। তখন বরের বাড়ির লোক আসে হাত ধরে তুলে। আর এই ঘটনা সামনে আসতেই তুমুল হাসির রোল উঠেছে। আবার অনেকে বলেছে বিয়ের আসরে এরকম মদ খেয়ে মাতলামি করা উচিত নয়।