বিশ্বে এমন অনেক ক্রিকেটার আছেন, যারা উচ্চতায় অনেক লম্বা। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ক্রিকেটার হলেন মোহাম্ম’দ ইরফান। যার উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি। লম্বা মানুষদের আম’রা সবাই পছন্দ করি।
তবে এতোটা লম্বা দেখলেও নিশ্চয়ই আপনি ঘাবড়ে যাবেন! কারণ তার দিকে তাকাতে হলে, আপনাকে ঘাড় উঁচিয়ে দেখতে হবে।আবার বিশ্বের সবচেয়ে খাটো ক্রিকেটারদের দেখতেও আপনাকে মা’থা নিচু করতে হবে। জানেন কি? বর্তমানে বিশ্বের সবচেয়ে খাটো ক্রিকেটারের নাম ক্রুজার ভ্যান উইক। যার উচ্চতা মাত্র ৪ ফুট ৯ ইঞ্চি । শুধু তিনিই নন, তার মতো আরও অনেকেই রয়েছেন ক্রিকেট বিশ্বে।
শচীন টেন্ডুলকারকে সর্বকালের সেরা ক্রিকেটার দের মধ্যে একজন মনে করা হয়। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন তার কম উচ্চতা হওয়ার জন্যই তিনি বিশেষভাবে সাফল্য পেয়েছেন। তবে একজন ক্রিকেটারের কম উচ্চতা হওয়া কোন বিষয় নয়, আসল কাজ হলো ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা।আজকের প্রতিবেদনের রয়েছে, বিশ্বের ১০ জন কম উচ্চতার ক্রিকেটার! চলুন তাদের স’ম্পর্কে জেনে নেওয়া যাক:-
১০) শচীন টেন্ডুলকার: ৫’৫” ফুট সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এই তালিকায় দশম স্থানে রয়েছেন। তার নামে অসংখ্য রেকর্ড তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকে’টে তার ১০০টি সেঞ্চু’রি রয়েছে যা ভাঙ্গা প্রায় অসম্ভব।৯) সুনীল গাভাস্কার: ৫’৫” ফুট এই তালিকায় আরো এক প্রবীণ ভা’রতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার রয়েছেন। বিশ্বের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের গণ্ডি পার করেন। তাকে লিটিল মাস্টার উপাধি দেয়া হয়েছিল।
৮) টাটেন্ডা টাইবু: ৫’৫” ফুট টাটেন্ডা টাইবু জিম্বাবুয়ের সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। ২০০৪ সালে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে কৃতিত্ব অর্জন করেছিলেন। তিনি জিম্বাবুয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দ্বিতীয় সফল উইকেট রক্ষক।৭) আলভিন কালীচরণ: ৫’৫” ফুট আলভিন কালীচরণ হলেন একজন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকে’টে ৬৬টি টেস্ট এবং ৩১টি ওডিআই ম্যাচ খেলেছেন। তবে তার ঘরোয়া ক্রিকেট অসাধারণ ছিল, যেখানে তিনি ৫০৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন।
৬) পার্থিব প্যাটেল: ৫’৪” ফুট পার্থিব প্যাটেল ছিলেন ভা’রতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান তবে ধোনির অ’ভিষেকের পর থেকে তার ক্রিকেট ক্যারিয়ারে ভাটা পড়ে। ২০২০ সালে ক্রিকেট’কে বিদায় জানিয়ে দেন। ভা’রতের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি ওডিআই এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
৫) আশরাফুল: ৫’৩”ফুট বাংলাদেশের একসময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মোহাম্ম’দ আশরাফুল। তিনিই বিশ্বের একমাত্র টেষ্ট ক্রিকে’টে কনিষ্ঠ সেঞ্চু’রিয়ান। ম্যাচ ফিক্সিংয়ের কারনে দল থেকে বাদ পরার আগ পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে ২৬১টি ম্যাচ খেলেন এবং ২৫ গড় নিয়ে ৬৬৫৫ রান করেছেন।৪) মমিনুল হক: ৫’৩” ফুট মমিনুল হক বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকে’টে ১০টি সেঞ্চু’রির কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়াও তার নামে রয়েছে টানা ১১ টি হাফ সেঞ্চু’রি করার রেকর্ডও।
৩) মুশফিকুর রহিম: ৫’৩” ফুট এই মুহূর্তে বাংলাদেশের নির্ভরযোগ্য ও সেরা ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের সবচেয়ে সফল উইকেট রক্ষক।২) ওয়াল্টার ল্যাটার কনফোর্ড: ৫ ফুট এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের উইকেট-রক্ষক ওয়াল্টার ল্যাটার কনফোর্ড। মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলে ৫টি ক্যাচ এবং ৩টি স্ট্যাম্প করেন।
১) ক্রুজার ভ্যান উইক: ৪’৯” ফুট বিশ্বের এখনো পর্যন্ত সবচেয়ে কম উচ্চতার ক্রিকেটার হলেন ক্রুজার ভ্যান উইক। তিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করে নিউজিল্যান্ডের হয়ে খেলা শুরু করেন। মাত্র ৯টি টেস্ট ম্যাচ খেলেন, তার সর্বোচ্চ স্কোর হল ৭১। এখন তিনি বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লীগগু’লির সাথে যু’ক্ত রয়েছেন।













































