প্রচ্ছদ দৈনিক খবর

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়াল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ কোটিরও বেশি মানুষ। যেখানে মৃতের সংখ্যা সাড়ে ৩১ লাখ ছাড়িয়েছে। এদিকে, সুস্থ হয়েছেন সাড়ে ১২ কোটিরও বেশি করোনা রোগী।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ৮১৩ জন এবং নতুন করে ৮ লাখ ৭০ হাজার ৯৫২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৬৩ হাজার ২৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১ লাখ ৯৭ হাজার ৪৫৫ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৪৪৬ জন।

আরও পরুন=শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করা হয়। প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অবশ্য কোনো পরিবর্তন আসেনি।

মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মো. মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম।