প্রচ্ছদ দৈনিক খবর

বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর হার পেরুতে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবে বিশ্বের অনেক দেশের ভয়াবহ অবস্থা।ঠিক এরমধ্যে মৃত্যুর সর্বোচ্চ হার এখন উত্তর আমেরিকার দেশ পেরুতে।

জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা থেকে জানা যায়, প্রায় সাড়ে ৩ কোটি জনগণের দেশটিতে মৃত্যুর সংখ্যা রিভিউয়ের পর ৬৯ হাজার ৩৪২ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজারে। এ দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে রিভিউ বা পর্যালোচনা করা হয়েছে। তাতে আগের চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুন হয়েছে।

প্রধানমন্ত্রী ভায়োলেটা বারমুডেজ সাংবাদিকদের বলেছেন, পেরুর এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ ওই রিভিউ করা হয়েছে। পেরুতে আর মাত্র ৫দিন পরেই বামপন্থি পেদ্রো ক্যাস্তিলো এবং ডানপন্থি কেইকো ফুজিমোরির মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তার আগে সোমবার এই তথ্য প্রকাশ হয়েছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনা ভাইরাস ভয়াবহভাবে সংক্রমণ ঘটিয়েছে। এতে স্বাস্থ্যখাতে বড় চাপ সৃষ্টি হয়েছে। সঙ্কট দেখা দিয়েছে অক্সিজেন ট্যাংকের। পেরুভিয়ান মেডিকেল ফেডারেশনের প্রেসিডেন্ট গডোফ্রেডো তালাভেরা বলেছেন, মৃতের সংখ্যা বৃদ্ধি বিস্ময়ের কিছু নয়। আমরা মনে করি রোগীদের চিকিৎসা দেয়ার জন্য প্রয়োজনীয় অবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নেই।

তিনি আরো বলেন, অক্সিজেন সরবরাহে সরকারি সমর্থন নেই। সঙ্কট আছে আইসিইউ বেডের। এই মুহূর্তে টিকার সঙ্কট রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এসব কিছু আমাদের দেশকে বিশ্বের মধ্যে মৃত্যু হারের সর্বোচ্চে নিয়ে গেছে। পেরুতে এর আগে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৯ হাজার ৩৪২। এখন রিভিউ করার পর এই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮০ হাজার ৭৬৪।

বিশ্বে করোনায় মৃত্যুর সর্বোচ্চ হার এখন উত্তর আমেরিকার দেশ পেরুতে। এরআগে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন আর মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৮৪০ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৬৬ জনের। সুস্থ নিয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৬৩১ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।