প্রচ্ছদ দৈনিক খবর

বিক্রির জন্য ড্রেসিং করা হচ্ছিল ৫০০ কেজি মৃত মুরগি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভোলার চরফ্যাশন উপজেলায় ‌বি‌ক্রির জন্য ৩০০টি (প্রায় ৫০০ কেজি) মরা মুরগি ড্রেসিংয়ের সময় মো. রা‌ছেল (২৫) না‌মে এক যুবক‌কে হাতেনাতে ধরেছে প্রশাসন। এ অপরাধে তাকে ৫০ হাজার

টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। রা‌ছেল উপ‌জেলার আবু বক্করপুর ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের বাসিন্দা।শ‌নিবার (২২ মে) রাত ১০ টার দি‌কে তাকে সাজা দেন ভ্রাম‌্যমাণ আদাল‌তের বিচারক উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রিপন বিশ্বাস।

রিপন বিশ্বাস জা‌গো নিউজ‌কে বলেন, শ‌নিবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে ওই যুবক উপজেলার আবু বক্করপুর এলাকা থে‌কে ভ‌্যা‌নে ক‌রে ৩০০টি (প্রায় ৫০০ কে‌জি) মৃত মুরগি বি‌ক্রির জন্য এনে চরফ‌্যাশনের মুরগিপ‌ট্টি‌র নি‌য়ে এক‌টি দোকা‌নে ড্রেসিং কর‌ছিল। ওই সময় গোপন সূত্রে খবর পে‌য়ে আমি, পৌর মেয়র এইচ এম মো‌র্শেদ ও

কাউন্সিলর আক্তারুল আলম সামুসহ অভিযান চা‌লি‌য়ে তাকে আটক ক‌রি। তিনি আরও বলেন, আটক রাছেল তার অপরাধ স্বীকার ক‌রেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে তাকে ৫০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে তিন মা‌সের কারাদণ্ড দেয়া হয়।