প্রচ্ছদ দৈনিক খবর

বিএসএফের আপত্তিতে ২০০ বছরের পুরনো মসজিদের নির্মাণ কাজ বন্ধ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশ-ভা’রতের স’ম্পর্ক ঐতিহাসিকভাবে সামজিক-সাংস্কৃতিক-সভ্যতার ঐতিহ্যগত অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং বেশ কয়েকটি ক্ষেত্রে অকৃত্রিম সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ-ভা’রতের মানুষের সম্প্রীতির বন্ধন হিসেবে কুড়িগ্রামের সীমান্তে দাঁড়িয়ে থাকা ২০০ বছরের পুরনো দক্ষিণ বাঁশজানি-ঝাকুয়াটারী জামে ম’সজিদের পাকা ভবন নির্মাণ কাজ বিএসএফের আ’পত্তির কারণে বন্ধ হয়ে গেছে। সীমান্ত আইন অনুযায়ী নো-ম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণে বিধি নিষেধ থাকায় তারা এই আ’পত্তি জানিয়েছে।

ভুরুঙ্গামা’রী উপজে’লার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি এবং ভা’রতের পশ্চিমবঙ্গের কুচবিহার জে’লার সাহেবগঞ্জ থা’নার ঝাকুয়াটারী গ্রামের সীমান্তে এই ম’সজিদের অবস্থান।