প্রচ্ছদ দৈনিক খবর

বিআরটিসি’র বাসের এই হাল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গণপরিবহনের অ’পেক্ষায় দাঁড়িয়ে আছে শতশত যাত্রী। দায়িত্বরত পু’লিশ সদস্যরাও রয়েছেন। রাস্তার অ’পরপ্রান্ত থেকে ইউটার্ন নিয়ে যাত্রীদের ভিড়েই দাঁড়ালো লাল রঙের বিআরটিসিরি দ্বিতল বিশিষ্ট একটি বাস। মুহূর্তেই ভরে গেলো ঢাকা মেট্রো-ব ১৫-৬১৪২ রেজি. নং বিশিষ্ট বাসটি। দুজন পু’লিশ সদস্য এসে চালকের সঙ্গে কিছু একটা সেরে নিয়েছেন। এরপরই দরজা বন্ধ করে যাত্রা শুরু করে বাসটি। রবিবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শনির আখড়ার চিত্র এটি। বাসটি শনির আখড়া থেকে গু’লিস্তানের যাত্রী পরিবহন করে।

সরেজমিনে দেখা গেছে, বাসটিতে গাদাগাদি করেও যাত্রী নেওয়া হয়েছে। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতেও নারী ও শি’শুদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় অধিকাংশ যাত্রীদের মুখে মাস্ক ছিল। দাঁড়িয়ে থাকা যাত্রীদের কারণে বাসের মাঝের গলিতেও হাটা যাচ্ছিল না। এই পথটির ভাড়া ১০ টাকা হলেও আদায় করা হয়েছে ২০ টাকা করে। শুরুতেই গাড়িতে দায়িত্বে থাকা হেল্পার যাত্রীদের উদ্দেশে বলেন, ‘যেখানেই নামবেন, ভাড়া ২০ টাকা।’

বাসে এমন গাদাগাদি করে উঠার কারণ জানতে চাইলে নাজমা বেগম নামে এক নারী বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা মেডিক্যালে যাবো। আধাঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কোনও বাস নেই। যেসব বাস রয়েছে সেগুলো যাত্রী ভর্তি করে আসে। গেট বন্ধ থাকে। আম’রা উঠতে পারি না। এখন এই বাসটি পেয়েছি। বাধ্য হয়েই উঠেছি।

অ’পর একজন যাত্রী বলেন, বাসে সবার আগে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম অর্ধেক আসান ফাঁকা রেখেই যাত্রী তোলা হবে। পরে দেখি চিত্র ভিন্ন। পরিস্থিতি এমন এখন বাস থেকেও নামতে পারছি না। যাত্রী ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে বাসের চালক ও হেল্পার কেউ তাদের নাম বলতে চাননি। তবে চালকের দাবি, পু’লিশ অনুমতি দিয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইস’লাম (অ’তিরিক্ত সচিব) বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার নির্দেশিত নিয়ম না মেনে গাড়ি চালানোর কানও সুযোগ নেই। গাড়িটি যদি এমন করে থাকে তাহলে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

এদিকে একই সময় গণপরিবহনে আসন সংকট দেখা গেলেও, নগরীতে চলাচলরত বেসরকারি কোম্পানিগুলোতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। একারণে পরিবহনে পর্যাপ্ত আসন না পেয়ে সকালে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, আম’রা সব মালিক ও কোম্পানিগুলোকে সরকার নির্দেশিত সকল নিয়ম পালন করে পরিবহন চালানোর নির্দেশ দিয়েছি। যদি কোনও পরিবহন এর ব্যত্যয় ঘটায় তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।