প্রচ্ছদ দৈনিক খবর

বাজেটে দাম কমছে হাইব্রিড গাড়ি-মোটরসাইকেলের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০২১-২২ অর্থবছরের বাজেটে পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহারে সবাইকে উৎসাহিত লক্ষ্যে শুল্কহার পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মহাসড়কে নসিমন, লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাই বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি।

বিদ্যমান প্রজ্ঞাপনে দেশের মোটরসাইকেল উৎপাদন শিল্পের জন্য নতুন কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে এই শিল্পকে প্রসারের জন্য কিছু সংশোধন আনা হয়েছে।এছাড়াও মোপেড নামে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের শুল্কহার হ্রাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।