বাংলাদেশ শুধু ঋণ নেয় না, অন্য দেশকে ঋণ দেওয়াও শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, করোনা সংকটের মধ্যে বাজেট ঘাটতি বাড়বে-এটাই স্বাভাবিক। তবে প্রস্তাবিত বাজেট নতুন বিনিয়োগ, কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করবে।
অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আগামী অর্থবছরের বাজেটে দক্ষতা উন্নয়নের উদ্যোগ খাকবে। প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব উল্লেখ করে বলেন, ব্যবসায়ীদের সুযোগ দিলে কর্মসংস্থান বাড়বে। এছাড়াও বাজেটে দেশীয় শিল্প সুরক্ষায় জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। তবে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ আছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন=এবার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে বিনাপয়সায় করোনার ভ্যাকসিন পাবেন কলকাতার বাসিন্দারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সঙ্গে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের চুক্তিও হয়েছে। আগামী ১৩ জুন রবিবার থেকে করোনার এ টিকা দেওয়া হবে।এ ব্যাপারে সৌরভ গাঙ্গুলী জানান, গত মার্চ-এপ্রিল থেকেই তিনি এ উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন। অবশেষে তা বাস্তবায়িত হওয়ার মুখে।
এদিকে করোনা ভাইরাস ভারতে মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন, অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। করোনার কারণে মাঝপথে স্থগিত হয়ে যায় আইপিএল।
করোনার টিকা নিতে গিয়ে যাতে বিশৃঙ্খলা না হয়, সেজন্য আগে থেকে দেড়শ জনকে বাছাই করে ফর্ম পূরণ করা হবে। যাতে টিকাকরণের দিন অতিরিক্ত ভিড় না হয়। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন।













































