প্রচ্ছদ দৈনিক খবর

ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিলেন শেরপুরের মেয়ে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিয়েছেন জারিন ফাইরোজ মুন। সম্প্রতি ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি। জারিন ফাইরোজ মুনের শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায়। মে মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি। তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

মুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন।

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে তিনি সেখানে চলে যান।