প্রচ্ছদ দৈনিক খবর

ফের সিটি স্ক্যান করা হচ্ছে খালেদা জিয়ার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর এভা’রকেয়ার হাসপাতা’লে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, বেগম জিয়া নিজে নিজে হাঁটতে পারছেন। শনিবার (২২ মে) মেডিকেল বোর্ড তাঁর রিপোর্ট রিভিউ করেছেন বলে জানিয়েছেন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য।

বিএনপি চেয়ারপারসন আগের থেকে ভালো আছেন। প্রতিদিনই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এই উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে। আজ রাতে আবারও তাঁর সিটি স্ক্যান করানোর পরাম’র্শ দিয়েছে মেডিকেল বোর্ড। রবিবার (২৩ মে) সিটি স্ক্যানের রিপোর্ট রিভিউ করবেন চিকিৎসকরা।

তাঁরা আরও জানিয়েছেন, ফুসফুসের পানি বের করতে চারদিন আগে বাম পাশের পাইপটি খোলা হয়েছে। যদি পানি কমে আসে তাহলে ডান পাশের পাইপটি সরিয়ে ফেলা হবে।

মেডিকেল বোর্ডের চিকিৎকরা জানান, বেগম জিয়ার অবস্থার উন্নতি হওয়ায় বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ বন্ধ করা হয়েছে। উন্নতি হলেও তাঁর ঝুঁ’কি কমেনি। এখনো ফুসফুসে পানি আসে। হার্ট এবং কিডনিতে সমস্যা রয়েছে। যখন সিসিইউ থেকে কেবিনে নেওয়া হবে, তখনই বলা যাবে বেগম জিয়া ঝুঁ’কিমুক্ত।
গত ২৭ এপ্রিল বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভা’রকেয়ার হাসপাতা’লে ভর্তি করা হয়। ৩ মে ফুসফুসে সমস্যার কারণে সিসিইউতে ভর্তি করা হয়।