প্রচ্ছদ দৈনিক খবর

ফের জুটি বাঁধলেন ইমন ও অপু বিশ্বাস

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এদিকে চিত্রনায়ক ইমনও কাজ করে যাচ্ছেন অনেকদিন ধরে।

এই দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায়। এর পরে আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মিলেনি।এবার আবার তারা জুটি বেঁধেছেন, তবে কোনো সিনেমায় নয়, বহুমাত্রিক ব্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে।

গত ১ জুন রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন অপু-ইমন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে মডেল হয়েছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।’

অপু বিশ্বাস বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবাসের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। মানের দিকদিয়েও ভালো যে কারণেই এর ফটোশুট করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে।’

ইমন বলেন, ‘অপু বিশ্বাস আমার প্রিয় অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এর পরে আর সিনেমা করা হয়নি। আবার একসঙ্গে একটা কাজ হলো। আমরা সিনেমা নিয়েও কথা বলেছি। শিগগিরই হয়তো খবর দিতে পারবো।’

অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামের দুটি সিনেমা। ইমনের হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।