প্রচ্ছদ দৈনিক খবর

ফের ছবি থেকে বাদ পড়লেন কার্তিক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মহামা’রিকালে ক্যারিয়ার নিয়ে বেশ সংকটে পড়েছেন বলিউড অ’ভিনেতা কার্তিক আরিয়ান। একের পর এক ছবি হাতছাড়া হয়ে যাচ্ছে তার। ‘দোস্তানা ২’, ‘ফ্রেডি’র মতো ছবির পর এবার পরিচালক আনন্দ এল রাই-এর প্রযোজনা থেকেও নাম বাদ পড়ল কার্তিকের।

বলিউডের একটি সূত্রে জানা গেছে, পরিচালক আনন্দ এল রাই’য়ের নতুন ছবির চিত্রনাট্যও শুনেছিলেন অ’ভিনেতা। গত ফেব্রুয়ারি মাসে কার্তিককে আনন্দের অফিসের বাইরে ক্যামেরাব’ন্দি করেছিলেন সাংবাদিকরা। তখনই গুঞ্জন উঠেছিল, নতুন কোনও ছবি নিয়ে কথাবার্তা হচ্ছে পরিচালক ও অ’ভিনেতার মধ্যে। কিন্তু হঠাৎ আনন্দ এল রাই’য়ের নতুন ছবিতে নাম শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানার।

আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবি আবর্তিত হয়েছে এক গ্যাংস্টারের গল্প নিয়ে । ছবিটি পরিচালনা করছেন আনন্দের সহ-পরিচালক। জানা গেছে, নতুন ওই ছবিতে কার্তিকের অ’ভিনয় নিয়ে নির্মাতাদের চূড়ান্ত পর্যায়ের কথাবার্তা হয়ে গিয়েছিল। কেবল চুক্তির অ’পেক্ষা ছিল। কিন্তু তার আগেই তার নাম বাদ যায় ছবি থেকে।

কী’ কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, যে কারণে করন জোহর তার ছবি থেকে কার্তিককে বাদ দিয়েছিলেন, সম্ভবত তার দ্বারাই প্রভাবিত হয়েছেন বাকিরা। প্রথমে শাহরুখ খান, এখন আনন্দের ছবি থেকে বাদ পড়েছে কার্তিকের নাম।

এ ব্যাপারে আনন্দ এল রাই বলেছেন, একটা ছবি বানানোর আগে একাধিক শিল্পীর সঙ্গে কথা বলা হয়। এটাই নিয়ম। সকলকেই জানানো হয় যে, তারাই করছেন। অ’ভিনেতা-অ’ভিনেত্রীরাও জানান, তারা উৎসাহী। তবে, চুক্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অনেক পরিবর্তন আসতে পারে।