প্রচ্ছদ দৈনিক খবর

ফেরি ছাড়তে হবে বলে স্লোগান, নিষেধাজ্ঞার মধ্যেই ৩ হাজার যাত্রী নিয়ে ছাড়ল ফেরি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ফেরি চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও ঈদে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। বিজিবি সদস্যরা ঘাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। যাত্রীদের ঘাট অ’ভিমুখে যেতে বাধা দিচ্ছেন তারা। তবে তার আগেই ভোররাতে সেহরির সময় অনেক যাত্রী ঘাট এলাকায় ঢুকে যায়। এ সময় ৩ হাজার যাত্রী এবং ২ টি অ্যাম্বুলেন্স নিয়ে সকাল ১০টার দিকে ২ নং ঘাট ছেড়ে গেছে ফেরি যমুনা। আজ সোমবার (১০ মে) সকাল থেকে এমন দৃশ্য দেখা যায় শিমুলিয়া ফেরিঘাটে। .

জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। কিন্তু যাত্রীরা সেই ব্যারিকেড ভেঙে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়। এ সময় যাত্রীরা ফেরি ছাড়তে হবে বলে স্লোগান দেয়।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, অ’তিরিক্ত যাত্রীর চাপে সকাল ১০টার দিকে ২ টি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবান্ধা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। তবে রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।