প্রচ্ছদ দৈনিক খবর

ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করোনার সংক্রমণ বাড়ছেঃ স্বাস্থ্যমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দিন যতই যাচ্ছে করো’না ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করো’না অনেক ভ’য়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।

নতুন খবর হচ্ছে, ফেরিতে গাদাগাদি করে ভ্রমণের কারণেও করো’নাভাই’রাসের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার বিকাল ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গড়পাড়া শুভ সেন্টারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও করো’না ভাই’রাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।করো’না ভাই’রাস সংক্রমণের ভ’য়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে হাসপাতা’লেও জায়গা হবে না। করো’নার টিকা পাওয়ার জন্য রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জে’লা প্রশাসক এস এম ফেরদৌস, পু’লিশ সুপার রিফাত রহমান শামীম, জে’লা পরিষদের চেয়ারম্যান ও জে’লা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।