প্রচ্ছদ দৈনিক খবর

ফিলিস্তিনিদের রক্ষার জন্য সৈন্য বাহিনী পাঠাতে চান এরদোগান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা মসজিদে ইহুদীদের সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হা’ম’লা ও ফিলিস্তিনিদের শ’হীদ করার ঘটনায় মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন।

পুতিনকে এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে ‘একটি শক্তিশালী ও প্রতি’রো’ধমূলক শিক্ষা’ দেওয়া। খবর ওয়াশিংটনপোস্টের। আজ বুধবার (১২ মে) এক ফোনালাপে এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর চাপ প্রয়োগ করারও আহ্বান জানান তিনি।এমনকি ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী পাঠানোর কথা বিবেচনা করা উচিত বলেও পুতিনকে পরামর্শ দিয়েছেন এরদোগান।

এর আগে মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা মসজিদে তারাবির নামাজরত মুসলিমদের ওপর হা’ম’লার ঘটনায় নিন্দা জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

সেইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দেন। শনিবার এক টুইট বার্তায় এরদোগান ইসরাইলের এমন জ’ঘন্য কাজের তীব্র নিন্দা জানান।’তিনি ইসরাইলকে নিষ্ঠুর ও স’ন্ত্র’সী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে রয়েছি।