গাজীপুরের কালিয়াকৈর উপজে’লার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া সামাজিক বনায়ন জামে ম’সজিদের অজুখানার পাশ থেকে এক নবজাতককে উ’দ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোর ৫টার দিকে এলাকার মু’সল্লিরা ম’সজিদে ফজরের নামাজ পড়তে গেলে ম’সজিদের পাশেই অজুখানার সামনে ওড়না দিয়ে জড়ানো ফুটফুটে একটি নবজাতককে দেখতে পান। প্রথমে বাচ্চাটিকে দেখতে পান ওই এলাকার শফিক নামে এক মু’সল্লি। তার ডাকে তাৎক্ষণিক স্ত্রী’ এসে দেখতে পান নবজাতক একটি ওড়না জড়ানো অবস্থায় পড়ে আছে। একপাশ দিয়ে বাচ্চার পা দেখা যাচ্ছে। তখন সম্পূর্ণ ওড়না সরিয়ে দেখেন ফুটফুটে একটি মে’য়ে বাচ্চা।
বাচ্চাটিকে কোলে নিয়ে তিনি ধারণা করেন হয়তো দুই-এক ঘণ্টা আগে প্রসব হয়েছে। কে বা কারা বাচ্চাটি ওখানে রেখে গেছে কেউ বলতে পারেনি। পরে শফিকের চাচা এসএম মজিদ ম’সজিদে নামাজ পড়তে এসে ভাতিজার কোলে একটি নবজাতক দেখেন। এ সময় তিনি তাকে লালন-পালনের জন্য নিতে চান।
এ বিষয়ে এসএম মজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমা’র মেয়ে নেই, আমি বাচ্চাটি লালন-পালন করব এবং মাদ্রাসায় পড়ালেখা করাব। আমি আমা’র ১নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম বলেন, এসএম মজিদ সকালবেলা আমা’র বাসায় এসে জানান তাদের বাড়ির পাশে ম’সজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে অজুখানার পাশে একটি নবজাতক বাচ্চা পেয়েছেন। বাচ্চাটি মজিদ লালন পালন করতে চান। তাকে চিকিৎসককে দেখানোর পরাম’র্শ দিয়েছি। আমি উপজে’লা নির্বাহী কর্মক’র্তার সঙ্গে এ বিষয়ে কথা বলব।













































