দেশের জনপ্রিয় অ’ভিনেত্রী শবনম ফারিয়া। মডেল হিসেবে যাত্রা করে শোবিজে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন একজন অ’ভিনেত্রী হিসেবে। নিয়মিতই কাজ করেন নাট’ক-টেলিছবিতে।
দেখা মিলেছে তার সিনেমাতেও। ‘দেবী’ সিনেমায় নীলু চরিত্রে অ’ভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি।এই তারকা এবার চাকরি নিয়েছেন। নিজেই ফেসবুকে তথ্যটি ভাগাভাগি করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে।
ই-কমা’র্স প্লাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মক’র্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শবনম ফারিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিউনিকেশন প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন এই অ’ভিনেত্রী।
গণমাধ্যমে শবনম ফারিয়া জানান, গেল ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তার মন্তব্য, ‘চাকরি এবং অ’ভিনয় দুটোই চলবে। নতুন চাকরিতে হোম অফিস ৩ দিন করে। অফিসে যেতে হবে ৩ দিন। আশা করছি নতুন এই দায়িত্ব উপভোগ্য হবে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই মডেলিং ক্যারিয়ারে আলো ছড়ানো শবনম ফারিয়ার নাট’কে অ’ভিষেক ঘটে ২০১৩ সালে আলদান আল রাজীবের ‘অল টাইম দৌড়ের উপর’ নাট’ক দিয়ে।২০১৮ সালে জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচিত্রে অ’ভিনয় করে বড় পর্দায় অ’ভিষিক্ত হন।













































