প্রচ্ছদ দৈনিক খবর

প্রতি দুই আসনে একজন করে যাত্রী নিয়ে গণপরিবহন চালু

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অবশেষে দীর্ঘ লকডাউনের মাঝে ফের চালু হলো গণপরিবহন। সকাল থেকে রাজধানীর ভেতর বিভিন্ন গন্তব্যে প্রতি দুই আসনে একজন করে যাত্রী নিয়ে শুরু হয়েছে বাস চলাচল।আজ ভোর থেকেই ঢাকার সড়কে নামে বাস। মাস্ক পরেই গণপরিবহনে উঠছেন যাত্রীরা। তবে হ্যান্ড স্যানিটাইজার নেই বেশিরভাগ বাসে।

বাস চালু রাখার পক্ষে যুক্তি দেখিয়ে যাত্রীরা বলছেন, বেসরকারি চাকুরিজীবীদের অফিস চালু থাকায় এতদিন বেশি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যেতে হয়েছে। বাস চালু হওয়ায় সে খরচ কমে এসেছে।

বাস চালক ও সহকারীরা জানিয়েছেন, সরকারি অফিস বন্ধ ও অনেক মানুষ লকডাউনে বাড়ি চলে যাওয়ায় আশানুরূপ যাত্রী পাচ্ছেন না তারা। তবে আশা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে যাত্রী সংখ্যা।গত ১৩ এপ্রিল সবশেষ রাজধানীতে বাস চালায় চালকরা। এরপর করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন=রেডি টু কুক গরুর ভুঁড়ি’ উদ্যোক্তা তানজিলা জামানের সিগনেচার আইটেম। গত ছয় মাসে ৪ লাখ ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে এই গরুর ভুঁড়ি। এত কম সময়ে অনলাইনে এত বেশি টাকার ভুঁড়ি বিক্রি হচ্ছে দেখে উদ্যোক্তা নিজেই বেশ অবাক হয়েছেন।

অনার্স পরীক্ষার্থী তানজিলা জামান রাজধানীর উত্তরায় থাকেন। চার বছর বয়সী এক সন্তান ও স্বামী নিয়ে তাঁর সংসার। ব্যবসা বা চাকরি করার বিষয়টি আগে সেভাবে মাথায় ছিল না। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামে (উই) যুক্ত হন। সেখানে উদ্যোক্তাদের সাফল্যের গল্পগুলো তাঁকে অনুপ্রাণিত করে।

সেখানেই তিনি দেখেন বেশ কয়েকজন উদ্যোক্তা গরুর ভুঁড়ি নিয়ে ব্যবসা করছেন। প্রথমে ঘি নিয়ে কাজ করতে চাইলেও পরে ভুঁড়ি নিয়েই কাজ শুরু করেন। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু করেন ব্যবসা। তাঁর ব্যবসায়িক উদ্যোগের ফেসবুক পেজের নাম দেশি ফুড।