প্রচ্ছদ বিনোদন

প্রচন্ড রেগে গিয়ে হিমেশকে চড় মারতে চেয়েও থেমে গিয়েছিলেন আশা ভোঁসলে!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের একজন জনপ্রিয় গায়ক হলেন হিমেশ রেশমিয়া। বহু হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু গায়ক হিমেশ নিজেকে যতই ‘লেটস রক’ বলে চেঁচান না কেন, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে’র কাছে কিন্তু তিনি একদম জব্দ। একটা সময় আশা হিমেশের উপর এতটাই রেগে যান যে হিমেশকে চড় মারতে চেয়েছিলেন।

হিমেশ একসময় ‘আশিক বানায়া আপনে’ গানের মাধ্যমে বলিয়ডে হিট হয়। তারপর থেকেই বলিউডে উঠে আসে তার জনপ্রিয়তা। কিন্তু একসময় হিমেশের সিগনেচার ‘নাকি সুর’ সমন্বিত কন্ঠকে কাঠগড়ায় তুলেছিলেন বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টররা। কিন্তু একসময় হিমেশকে বলা হত ‘হিট মেকার’।

এরকম একটা সময় আসে যখন হিমেশের গানের কিছু অভিযোগ আসতে শুরু করে তখন হিমেশ বিরক্ত হয়ে প্রকাশ্যে বলে ফেলেছিলেন, কিংবদন্তী মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মন নাকি সুরে গান গাইতেন। কিন্তু সেই সময় তো কোনো গানের অনুরাগী সেরকম অভিযোগ করেননি। তারপর হিমেশের এরকম কথা শুনে আশা ভোঁসলে বলেছিলেন যদি কেউ বলে থাকেন, আর.ডি.বর্মন নাকি সুরে গান গাইতেন, তাহলে তাঁকে কষিয়ে থাপ্পড় মারা উচিত। পরে হিমেশ নিজেই বুঝতে পারেন যে আশাজি তাকে উদ্যেশ্য করেই এই কথা বলেছেন। তার উপরই ক্ষুব্দ হয়ে আছেন আশাজি।

পরে হিমেশ বুঝতে পারেন যে তাঁকে নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করা ঠিক হয়নি তা হিমেশ পরে বুঝতে পেরেছিলেন।হিমেশ আশার মান ভাঙানোর জন্য প্রকাশ্যেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন আশার কাছে। হিমেশ বলেছিলেন, আর.ডি.বর্মনকে অপমান করার সাহস তাঁর নেই। শৈশব থেকে আর.ডি.বর্মনের গান শুনেই তিনি বড় হয়েছেন। প্রকৃতপক্ষে এক অনুষ্ঠানের শেষে হিমেশকে তাঁর নাকি সুরে গান গাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বারবার একই অভিযোগ শুনতে শুনতে মেজাজ ঠিক রাখতে পারেননি হিমেশ। যার জন্য তখন মাথায় আর.ডি.বর্মনের নামটাই উঠে এসেছিল। এরপরেই তিনি লজ্জিত হয়ে আশা ভোঁসলের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। সেখানে আশা ভোঁসলে ক্ষমা না করে থাকতে পারেননি।

https://platform.instagram.com/en_US/embeds.js