প্রচ্ছদ দৈনিক খবর

প্রকাশ হলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে বুবলীর লুক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আজ সোমবার (২৪ মে) বিকেল ৪টায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে শবনম বুবলীর লুক প্রকাশ করা হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ফেসবুক পেজে- https://www.facebook.com/bengalmultimedia

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। পরিচালনা করছেন তপু খান। এতে দেশীয় চলচ্চিত্রের আ’লোচিত জুটি শাকিব খান ও বুবলীকে দেখা যাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করো’নার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁ’কির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি।

তিনি আরও জানান, আগামীকাল ২৫ মে মঙ্গলবার উত্তরায় আম’রা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা’র মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় আম’রা শুটিং লট সুন্দর ভাবে সমাপ্ত করতে চাই। শাকিব খান এবং বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।