প্রচ্ছদ খেলাধুলা

পূর্ণ ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শ্রীলংকার সাথে সিরিজ শেষ। ২ ম্যাচ জিতে বাংলাদেশ। সিরিজ আগেই নিশ্চিত ছিল। শেষ ম্যাচে নিজেদের ভুলগু’লি শুধরে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ ছিল।

কিন্তু দুই ম্যাচ জিতে তৃপ্তির ঢেকুড় তোলা বাংলাদেশ শেষ ম্যাচে স্রেফ উড়ে গেল। প্রথমে ব্যাট হাতে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা সেঞ্চু’রি করলেন।এরপর বল হাতে পেসার দুষমন্ত চামিরার ৫ উইকে’টে তছনছ বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় শ্রীলঙ্কার করা ৬ উইকে’টে ২৮৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ করতে পারল ১৮৯ রানে। ৯৭ রানের বিশাল পরাজয়ে বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্ট হাতছাড়া করলো বাংলাদেশ।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথমবার এ প্রতিযোগিতায় পয়েন্ট পেল। সব মিলিয়ে তাদের পয়েন্ট ৮। বাংলাদেশ ৫০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার।

শ্রীলঙ্কা শেষটা ভালো করে চড়া হাসি নিয়ে মাঠ ছাড়ল। তামিম’দের হাতে সিরিজের শিরোপা, অথচ শিরোপা উদযাপন একেবারেই সাদামাটা। ম্যাচ হেরে ক্লিনশিট রাখার পাশাপাশি বিশ্বকাপ বাছাই পর্বের ১০ পয়েন্ট হাতছাড়া হওয়ার ক’ষ্ট তো পাওয়ার কথা। তবে এটাই শান্তি যে বাংলাদেশ ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে।