প্রচ্ছদ দৈনিক খবর

পুলিশের নজরদারিতে রয়েছেন পরীমনি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিনোদন: ধ”ণ ও হ’’ত্যাচেষ্টার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। রোববার রাতই তার বাসার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। সোমবার (১৪ জুন) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বি’ষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিত্রনায়িকা পরীমণি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল রোববার রাত থেকে থানার টহল টিম তার বাসার আশপাশে মোতায়েন করা হয়েছে। এদিকে, ধ”ণ ও হ’’ত্যাচেষ্টার ঘটনায় মা’মলা করেছেন পরীমনি। মা’মলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ৪ জনকে অ’জ্ঞাতনামা আ’সামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বি’ষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ই’নচার্জ (ওসি) মাইনুল ইসলাম।

এর আগে রোববার (১৩ জুন) প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অ’ভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধ”ণ ও হ’’ত্যাচেষ্টার অ’ভিযোগ তুলে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বা’ধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শা’রীরিক নি’র্যাতনের শি’কার হয়েছি। আমাকে রেপ এবং হ’’ত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজীর আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদের পেয়েছি সবাই শুধু ঘটনার বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

পরীমণি আরও লেখেন, ‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কি করার থাকবে তখন! আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে!’

‘আমার মা যখন মা’রা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’

এরপর রাত সাড়ে ১০টার দিকে তার বনানীর বাসায় সাংবাদিকদের কাছে ‘নি’র্যাতনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন পরীমণি। তিনি দুজনের নাম প্রকাশ করে জানান, তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রে’সিডেন্ট নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন তার (পরীমণি) কস্টিউম ডিজাইনার জেমীর স্কুলবন্ধু অমি নামের এক ব্যবসায়ী।

পরীমণি বলেন, ‘গত বুধবার (৯ জুন) রাত ১২টায় আমাকে বিরুলিয়ায় নাছির ইউ. মাহমুদের কাছে নিয়ে যায় অমি। সেসময় নাছির ইউ. মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন। সেখানে নাছির ইউ. মাহমুদ আমাকে ম’দ খেতে অফার করেন। আমি রাজি না হলে আমাকে জো’র করে ম’দ খাওয়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে আমাকে চড়-থা’প্পড় মা’রেন। তারপর আমাকে নি’র্যাতন ও হ’’ত্যার চেষ্টা করেন। অমিও এ ঘটনার সঙ্গে জ’ড়িত।’

The post পুলিশের নজরদারিতে রয়েছেন পরীমনি first appeared on বাংলা ম্যাগাজিন.