কেউ যদি ভাবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সে বা তারা ভুল ভাববে। এমনটিই জানিয়েছেন, বিসিসিআই সহ সভাপতি। একেবারে বন্ধ হচ্ছে না আইপিএল। স্বল্প সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে আইপিএল।
পরিস্থিতি এবং সময় বিবেচনায় পুনরায় শুরু হবে আইপিএল। কেউ যদি ভেবে থাকে একবারে বন্ধ যাচ্ছে আইপিএল তাহলে তাঁরা ভুল ভেবেছেন। এভাবেই সবাই আশ্বস্ত করেছেন বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা। ভেঙে দেয়া হয়ে বায়ো – বাবল। ভা’রতীয় খেলোয়াড়েরা বাড়ি ফিরেছেন। অস্ট্রেলিয়ানরা ছাড়া অন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার। সুরাহা হচ্ছে অস্ট্রেলিয়ানদেরও। স্থগিত হওয়া আইপিএলে আসা অস্ট্রেলিয়ানরা মালদ্বীপ গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করে ফিরতে পারবেন দেশে।
ঠিক হয়েছে যে আইপিএল স্থগিত হওয়া অস্ট্রেলিয় ক্রিকেটারদের প্রথমে মালদ্বীপে পাঠানো হবে। যার জন্য ভা’রতীয় হাইকমিশনার মালদ্বীপ এবং অস্ট্রেলিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। সোমবার কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় সন্দিপ ওয়ারিয়র, এবং বরুণ চক্রবর্তীর আ’ক্রান্তের খবরে নড়েচড়ে বসে বিসিসিআই। একই দিনে চেন্নাই কোচ বালাজির আক্তান্তের খবর আসে৷ মঙ্গলবার ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্রাদের আ’ক্রান্ত হবার পর আর আইপিএল চালিয়ে নেয়ার দুঃসাহস দেখাতে পারেনি আইপিএল গভর্নিং কাউন্সিল।
এরপরেই প্রশ্ন উঠছে আইপিএল কি একেবারেই ভেস্তে গেল? সকলকে আশ্বস্ত করে বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা জো’র গলাই বলেন, আইপিএল পুনরায় হবেই। তিনি জানান, “আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে, আইপিএল ২০২১ বাতিল বা বন্ধ করা হয়নি। এটি স্থগিত করা হয়েছে, এটাকে সাময়িক সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, তাই বলতে চাই যে এটা অনুষ্ঠিত হবেই। এই বছরের আইপিএলের বাকি খেলা গুলো আয়োজন করা হবেই। তবে ঠিক সময়ে সে স’ম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে কবে নাগাদ শুরু হবে স্থগিত হয়ে যাওয়া আইপিএল তা অফিসিয়ালভাবে এখনো হলফ করে কিছু জানানো হয়নি। রাজিব শুক্লা জানিয়েছেন, খুব শীঘ্রই আইপিএলের সরকারি কমিটি আলোচনায় বসে আইপিএলের পরবর্তী করণীয় স’ম্পর্কে বিস্তারিত জানাবেন। তবে সমস্তটাই নির্ভর করবে দেশে করো’নার পরিস্থিতির কোন দিকে এগোচ্ছে তার উপর













































