প্রচ্ছদ দৈনিক খবর

পাবজি-ফ্রি ফায়ার গেম বন্ধের দাবিতে মানববন্ধন !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- বাংলাদেশে ফ্রি ফা’য়া’র ও পাবজি গেম ব’ন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, ওই দুটি গেম কিশোর-কিশোরী এবং তরুণদের মধ্যে আ’স’ক্তি তৈরি করেছে। যা মা’দ’কের চাইতে ভ’য়াব’হ। আমাদের প্রজন্মকে ধ্বং’সের দিকে নিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রি ফা’য়ার আর পাবজি বন্ধের দাবিতে স্বে’চ্ছাসেবক প’থের আলো ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন ন্যাপ মহাসচিব।

তিনি বলেন, ফ্রি ফা’য়ার আর পাবজি গে’ম বন্ধে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের বক্তব্য হ’তাশাজনক। তার বক্তব্য সমগ্র জাতিকে হতা’শ করেছে। অবস্থা’দৃষ্টে মনে হচ্ছে তিনি দেশের জনগণের প্রতিনিধি নন, এই সকল গে’ম ব্যবসায়ীদের প্রতিনিধি। ন্যাপ মহাসচিব আরও বলেন, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে।

অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চুয়ালি অর্থ লেনদেন হচ্ছে। আর এতে করে ক্ষ’তিগ্র’স্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার। তিনি বলেন, সম্প্রতি নেপালে পাব’জি নিষিদ্ধ করে দেশটির আ’দালত। একই কারণে ভারতের গু’জ’রাটেও এ গেম খেলার ওপর নিষে’ধা’জ্ঞা দেয়া হ’য়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রে’ফ’তারও করা হয়েছিল।

বাংলাদেশেও পাব’জি সাম’য়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়। কাদের স্বার্থে চালু করা হলো? এদিকে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করো’না ম’হামা’রিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অন’লাইনভি’ত্তিক ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানদের হাতে ল্যাপটপ,

মোবাইল তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগে তরুণ প্রজন্ম এ গেম দুটির প্রতি আ’স’ক্ত হয়ে পড়ছে। ফ্রি ফা’য়া’র ও পা’বজি আস’ক্তির ভয়া’বহ’তা তুলে ধরতে উদা’হরণ দেন মহিউদ্দিন আহমেদ, গত ২১ মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডেটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আ’ত্ম’হ’ত্যা করে বলে জানান তিনি।