ঘটনায় সংহতি জানিয়ে চিঠি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনি যদি ইতিহাসের অন্তর্ভুক্ত হতে চান তবে সবচেয়ে কঠিন যে কাজটি করতে হবে তা হলো কূটনৈতিক তৎপরতা। কূটনৈতিক তৎপরতা চালাতে হলে আমাদের ছোটখাটো সব ভুল-ভ্রান্তি ভুলে যেতে হবে। পা’কিস্তানিরা আমাদের ওপর যে অন্যায় করেছিলো তার জন্য তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। আর আমাদের এখান থেকে ১০ হাজার সাম’রিক জনবল ফিলি’স্তিনে পাঠাতে হবে।
আজ শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে ‘সংগ্রামী ফিলি’স্তিনিদের প্রতি জাতীয় সংহতি’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের একইভাবে কা’শ্মীরিদের পক্ষে আ’ন্দোলন করতে হবে। সম’র্থন দিতে হবে ভা’রতের মা’ওবাদীদের। তা না হলে বঙ্গবন্ধুকে অ’পমান করা হবে। বঙ্গবন্ধুর সংবিধানে বলা আছে পৃথিবীর যেখানেই আত্ম’রক্ষার সংগ্রাম চলবে সেখানেই আম’রা তাদের পাশে থেকে সাহায্য করবো।











































