ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ঘূ’র্ণিঝ’ড় ‘ইয়াস’-এর প্র’ভাবে বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জে’লায় কিছু জায়গায় ব’জ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার এ খবর প্র’কাশ করা হয়েছে।
ভারতের অলিপুর আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলা হয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জে’লায় স্থানীয় নি’ম্নচা’প তৈরি হওয়ার কারণেই এই বৃষ্টিপাত। আগামীকাল মঙ্গলবার থেকে তীব্রভাবে ঝ’ড়বৃষ্টি শুরু হবে।
এদিকে, আজ সোমবার সকালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংল’গ্ন এলাকায় অব’স্থানরত গ’ভীর নি’ম্নচা’পটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূ’র্ণিঝ’ড় ‘ইয়াস’-এ প’রিণত হয়েছে এবং একই এলাকায় অব’স্থান করছে।
ঘূ’র্ণিঝ’ড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অব’স্থান করছিল। ঘূ’র্ণিঝ’ড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘূ’র্ণিঝ’ড় কে’ন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বো’চ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দ’মকা অথবা ঝ’ড়ো হাওয়ার আ’কারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃ’দ্ধি পাচ্ছে। ঘূ’র্ণিঝ’ড় কে’ন্দ্রের নিকটে সাগর বিক্ষু’ব্ধ রয়েছে। এ অব’স্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ (এক) নম্বর দূ’রবর্তী সত’র্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ (দুই) নম্বর দূ’রবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গ’ভীর সাগরে অব’স্থানরত সকল মাছ ধ’রার নৌকা ও ট্রলারকে পরবর্তী নি’র্দেশ না দেওয়া পর্যন্ত নি’রাপদ আশ্রয়ে থেকে সা’বধানে চলাচল ক’রতে বলা হয়েছে। সেই স’ঙ্গে তাদের গ’ভীর সাগরে বিচরণ না ক’রতে বলা হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।













































