টেলিভিশন জগতে আসছে একের পর এক সুখবর। গত বছর থেকে এবছর বহু অভিনেত্রী তাদের সন্তানের জন্ম দিয়েছেন। এবারে প্রথমবার মা হলেন দক্ষিণী ইন্ড্রাস্টির এই জনপ্রিয় নায়িকা।ইনি আর কেউ নন অভিনেত্রী রিচা গঙ্গোপাধ্যায়। পুত্রসন্তানের জননী হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নায়িকা।গত ২৭ মে রিচার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়। ইনস্টাগ্রামে নিজের ছেলের প্রথম ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন লুকা।
বর্তমানে মা ও ছেলে দুজনেই ভালো আছেন। তিনি একইসঙ্গে নিজের মা স্বামী ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। বেশ কয়েক বছর অভিনয় করার পর আমেরিকায় চলে গিয়েছিলেন রিচা। বিদেশে গিয়ে নিজের পড়াশোনা আবার শুরু করেন। এমবিএ পড়া শুরু করেন অভিনেত্রী৷ সেখানকার বিজনেস স্কুলেই নিজের সহপাঠী জো ল্যাঞ্জেলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। এরপর অভিনেত্রী ২০১৯ জো ল্যাঞ্জেলার সাথে বিয়ে করে নেন। অভিনয় থেকে আপাতত দূরেই রয়েছেন নিজের সংসারে মনোযোগ দিয়েছেন রিচা। এখন নিজের স্বামী এবং সদ্যজাতকে নিয়ে ভালবাসায় দিন কাটছে অভিনেত্রীর।
অভিনেত্রী রিচা দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর তিনি ২০১২ সালে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে ‘বিক্রম সিংহ: দ্য লায়ন ইজ ব্যাক’ সিনেমাতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বাঙালি দর্শক রিচার অভিনয় বেশ পছন্দ করেন। অবশ্য এরপর আর কোনো বাংলা ছবিতে রিচাকে দেখা যায়নি। বর্তমানে মা হওয়াতে বেশ খুশি আছেন অভিনেত্রী।
https://platform.instagram.com/en_US/embeds.js













































