প্রচ্ছদ দৈনিক খবর

পরকীয়া প্রেমের টানে ঘর ছেড়েছেন চাঁদপুরের ৯৭ নারী-কিশোরী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ। প্রেমের নীরব স্বপ্ন যত মধুর তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতেই নেই।

তবে আছে মুদ্রার উল্টা পিঠ। নতুন খবর হচ্ছে, চাঁদপুরে গত কয়েক মাসে পরকীয়া এবং প্রেমের টানে ৯৭ জন নারী ও কিশোরী ঘর ছেড়েছেন। এর মধ্যে শুধু মে মাসেই ৩০ জন কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজদের বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চাঁদপুর মডেল থানায় ৯৭ জন নারী ও কিশোরী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। তাদের অধিকাংশই প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান। প্রিয় কন্যাদের নিখোঁজের খবরে হতাশাগ্রস্ত অনেক বাবা-মা।