ফেসবুকে হেয় প্রতিপন্ন করে স্ট্যাটাস দেওয়ায় সাধারণ ডায়েরির পর এবার সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলের বি’রুদ্ধে ঢাকা জজ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলার প্রস্তুতি সম্পন্ন করেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।
যদিও এই মা’মলা প্রসঙ্গে মঈনুল আহসান নোবেল বলছেন, এই ব্যাপারটি তাঁর অ’ভিভাবকেরা দেখভাল করছেন। আজ মঙ্গলবার দুপুরে নোবেল বলেন, ‘মা’মলার ব্যাপারটি অ’ভিভাবকেরা দেখভাল করছেন।’ সেই অ’ভিভাবক কারা, এমন প্রশ্ন রাখা হলে কোনো উত্তর ছাড়াই ফোন কাটেন তরুণ এই গায়ক।
আজ মঙ্গলবার সকালে ইথুন বাবু দাবি করেছেন, ৩১ মে (সোমবার) ইথুন বাবু নিজেই বাদী হয়ে এই মা’মলা করেন, যার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। তিনি বলেন, ‘নোবেল আসলে শিল্পী না; যে এসব কা’ণ্ড ঘটাতে পারে, তাকে শিল্পী বলি কী’ভাবে।ওর বি’দ্ধে মা’ম’লা করেছি আমি। অ’ভিযোগ, ও আমা’র সম্মানহানি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে, ওকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারাও এসব দায় এড়াতে পারে না।’
এবারের পবিত্র ঈদুল ফিতরের আগে নিজের গান প্রকাশের পূর্বে খ্যাতিমান সংগীতশিল্পী জেমসসহ (ফারুক মাহফুজ আনাম) একাধিক সংগীত তারকাকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দেন নোবেল। সে সময় এক পোস্টে নোবেল লেখেন, ‘ইথুন বাবু একটা চো’র। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।
এই অ’ভি’যোগে ২৩ মে (রোববার) রাতে রাজধানীর হাতিরঝিল থা’নায় নোবেলের বি’রু’দ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছিলেন ইথুন বাবু।এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অ’প’হ’রণের হু’ম’কি দেন সমালোচিত গায়ক নোবেল। এই কা’ণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করে।
একাধিক বি’ত’র্কে জড়ানোয় এরই মধ্যে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক মঈনুল আহসান নোবেলের সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেল বাদ পড়েছেন একাধিক সিনেমা’র প্লেব্যাক থেকে।













































