প্রচ্ছদ দৈনিক খবর

নেত্রকোনায় ডোবায় ধরা পড়ল ৪৫ হাজার টাকার বাঘাইড়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সম্প্রতি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকার এক ডোবা থেকে স্থানীয় শৌখিন মৎস্য শিকারির জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। শুক্রবার সকালে এক মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা মিলে ৩৬ হাজার টাকায় কিনে নিয়েছেন এই বিশাল আকৃতির মাছটি।

সূত্রে জানা গেছে, গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস নদীতে কিছু পানি আসায় বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তিনি। পরে মাছটি আশপাশের সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে যান।

পরে খবর পেয়ে অন্য এলাকার মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা নিজেদের খাওয়ার জন্য ৩৬ হাজার টাকায় দাম সাব্যস্ত করে নিজেরাই রেখে দেন। মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে এরই মধ্যে। মৎস্য শিকারি হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে জাল ফেলেছিলাম।

হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি স্থানীয়দের আবদারে ৩৬ হাজার টাকায় বিক্রি করেছি। কংশ নদীতে পানি আসায় কোনো এক সময় এই ডোবাতে আশ্রয় নিয়েছে মাছটি। জীবনে এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।