টালিউড অ’ভিনেত্রী ও বিধানসভা’র সদস্য নুসরাত জাহান নিখিল জৈনর সঙ্গে ‘লিভ-ইন’ নিয়ে যে বিবৃতি দিয়েছেন, এবার সেই বিতর্কে ঘি ঢেলে দিলেন ‘মীরাক্কেল’ খ্যাত জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী।
বিবৃতি দিয়ে নিখিলের সঙ্গে তার স’ম্পর্ককে ‘লিভ-ইন’বলার পর থেকে নুসরাত জাহানকে আক্রমণ করছেন নেটিজেনদের একটা বড় অংশ। এবারে সেই দলে নাম লেখালেন সঞ্চালক, অ’ভিনেতা মীর আফসার আলি।
শুক্রবার তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইউরো কাপ ২০২০-তে আজ ইতালি আর আর একটা দেশের ম্যাচ। যে দেশে কেউ একজন বিয়ে করেছিলেন বা করেননি’।
শুক্রবার মধ্যরাতে ইউরোকাপে মুখোমুখি হয়েছিল ইতালি ও তুরস্ক। সেই ম্যাচে ৩-০ গোলে জিতে যায় ইতালি।ইউরোকাপের প্রথম ম্যাচ দেখতে দেখতেই মীর এই পোস্টটি করেন। নাম না করে তিনি যে নুসরাতকে নিয়েই মশকরা করেছেন তা বলার অ’পেক্ষা রাখে না।
কারণ, নুসরাত ও নিখিলের ‘বিয়ে’ হয়েছিল তুরস্কে। সেই প্রসঙ্গেই নুসরাত বিবৃতি জারি করে জানিয়েছিলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে সেই অনুষ্ঠান অ’বৈধ। উপরন্তু দুই ভিন্ন ধ’র্মাবলম্বী মানুষের বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়।’ভা’রতে সেই বিশেষ আইন না মানলে আইনি মতে এটি ‘বিবাহ নয়, লিভ-ইন স’ম্পর্ক।’













































