প্রচ্ছদ দৈনিক খবর

নীল রঙের জার্সি পরে খেলবে কোহলিরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নীল রঙের বিশেষ জার্সি পরে খেলবে। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি। মূলত করোনা মহামারির এই সময়ে যারা মেধা, শ্রম, অর্থ দিয়ে যে যেখান থেকে যেভাবে পারছেন সাহায্য করছেন তাদের সম্মানার্থে এবং আর্থিক তহবিল সংগ্রহে এই বিশেষ জার্সি পরবে দলটি।

অধিনায়ক বিরাট কোহলি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এই ম্যাচের অর্জিত অর্থ দান করা হবে ভারত জুড়ে অক্সিজেনের অভাব পূরণে। কোহলি বলেন, “আরসিবি বুঝতে পারছে ভারতে ব্যাঙ্গালোর ছাড়াও বিশেষ বিশেষ অঞ্চলে অক্সিজেনের বিশেষ ঘাটতি রয়েছে। আমরা কিছুটা আর্থিক সহায়তা করতেই এই বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি।” ভারতকে করোনা মুক্ত এবং দেশকে আগের অবস্থানে আনার প্রতীকী অর্থের জন্যই নীল রঙের ব্যবহার করা হয়েছে বিশেষ জার্সিতে।

শুধু তাই নয়, কলকাতার বিপক্ষে খেলা ওই ম্যাচের প্রত্যেক প্লেয়ারের পরিহিত ওই জার্সি সাক্ষর করে তোলা হবে নিলামে। নিলাম থেকে অর্জিত সকল অর্থও ব্যয় হবে ‘মিশন অক্সিজেন’ সফল করতে। উল্লেখ্য, এর আগে পরিবেশের বিপর্যয় রোধে সবুজ রঙের বিশেষ জার্সি পরে প্রতি মৌসুমে যেকোনো একটি ম্যাচ খেলতো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কোহলি আরও বলেন, “আরসিবি অর্থ সংগ্রহ করতে এবং অক্সিজেন সহায়তা সম্পর্কিত স্বাস্থ্যসেবা অবকাঠামোকে সমর্থন করে।

আমাদের আগের আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়াতে এই ম্যাচ থেকে স্বাক্ষরিত সমস্ত খেলোয়াড়ের জার্সি নিলামও করা হবে। আমরা আপনাকে বাসায় থাকার এবং প্রাথমিক পর্যায়েই টিকা দেওয়ার অনুরোধ করছি।” কাল রাত ৮ টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে কোহলিরা। উল্লেখ্য যে, গত ২৪ ঘন্টার রিপোর্ট অনুসারে ভারতে একদিনে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার (প্রায়)। মৃত ৩৬৮৯ জন।