প্রচ্ছদ দৈনিক খবর

না ফেরার দেশে বিসিবির সাবেক সভাপতি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কামাল জিয়াউল ইস’লাম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের ক্রিকেটাঙ্গনে কে. জেড. ইস’লাম নামে পরিচিত।

আজ সোমবার (৩ মে) বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বা’স ত্যাগ করেন তিনি।মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ৩০ জানুয়ারি ১৯৮৩ সাল থেকে ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন তিনি।

আশির দশকে জনপ্রিয়তা পাওয়া নির্মাণ স্কুল ক্রিকে’টের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্রিকে’টের এখানকার অবস্থানের পেছনে ওই টুর্নামেন্টের ভূমিকা অনেক।

এই টুর্নামেন্টের পথচলা শুরু হয়েছিল কেজেড ইস’লামের হাত ধরে। কে জি ইস’লামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি।