চলতি বছরেই জী বাংলার পর্দার নতুন ধারাবাহিক মিঠাই শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই মিঠাই সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে তার চরিত্র দর্শকদের আকৃষ্ট করে। টিআরপিতেও জায়গায় করে নিয়েছে মিঠাই। ধারাবাহিকে মিঠাই একজন চঞ্চল মেয়ে সে মিষ্টির কারিগর। নানারকম মিষ্টি বানাতে পারে সে। কিন্তু বাস্তব জীবনে গ্যাস ও জ্বালাতে পারেন না অভিনেত্রী।
ধারাবাহিকে মিঠাইয়ের বিপরীতে সিড যে কিনা একদম রাগি ও গোমড়ামুখো। মিঠাই একই সারা বাড়িকে মাতিয়ে রাখে। ব্যানার্জীর বাড়ির সকলেরই বেশ প্রিয় মিঠাই। কিন্তু সবথেকে বেশি প্রিয় দাদুর কাছে। বর্তমানে মোদক পরিবারের মিষ্টির ব্যবসার হাল ধরেছে মিঠাই। কিন্তু যতই করুক না কেন সিদ্ধার্থবাবুর মন পায় না মিঠাই। অবশ্য তার জন্য মিঠাইয়ের মন খারাপ হলেও সে সহজে তা প্রকাশ করে না। কিন্তু মিঠাই সিড অর্থাৎ সিদ্ধার্থের নকল করতে একদম ওস্তাদ।
কিন্তু এদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গরমের মধ্যে বৃষ্টি শুরু হতেই মিঠাই আনন্দে নেচে উঠলেন। অনস্ক্রিন ননদের সঙ্গে ‘বারসরে মেঘা মেঘা’ গানে তুমুল নাচ করলেন মিঠাই। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল মুহূর্তের মধ্যে। বন্যা বয়ে যায় লাইক কমেন্টের।
https://platform.instagram.com/en_US/embeds.js













































