প্রচ্ছদ দৈনিক খবর

নদীর ইলিশ চিনবেন যে উপায়ে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ইলিশ মাছের নাম শুনতেই জিভে জল চলে আসে। আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ। অন্য মাছের তুলনায় ইলিশ খেতেও দারুণ সুস্বাদু। তাইতো এর কদরও অনেক বেশি। ইলিশ সারা বছর সাগরে থাকে। শুধু ডিম ছাড়ার জন্য নদীতে আসে। বিশেষজ্ঞরা বলেছেন, নদীর ইলিশের স্বাদ বেশি।

তবে নদীর ইলিশ স’ম্পর্কে না জা’না থাকার কারণে ক্রেতারা আ’সল ইলিশটি চিনতে ব্য’র্থ হন। তাই জে’নে নিন কী উপায়ে আপনি নদীর ইলিশ খুব সহজেই চিনতে পারবেন। আর স’ঙ্গে এটিও জে’নে নিন কোন ধ’রনের ইলিশের স্বাদ বেশি।

নদীর ইলিশ কীভাবে চিনবেন? নদীর ইলিশ একটু বেঁটে-খাটো, সাগরের ইলিশ সরু ও লম্বা। নদীর ইলিশ চকচকে বেশি, রং হবে রুপালি। সাগরের ইলিশ তারচেয়ে কম উজ্জ্বল।

নদীর ইলিশের আ’কার পটলের মতো। মাথা আর লেজ সরু, পে’ট হবে মোটা। নদীর ইলিশের লেজে’র একটু উপর থেকেই মাছটা গোল হতে শুরু করে।

কোন ধ’রনের ইলিশের স্বাদ বেশি? ইলিশ আ’কারে যত বড় হবে, স্বাদ তত বেশি হবে। বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়। লোনা ও মিঠা পানির কারণে ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়।

ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে। ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায়, যে কারণে স্বাদ কমে যায়। ইলিশের মধ্যে পদ্মা’র ইলিশের খ্যাতি বেশি। ডিমওয়ালা ইলিশ পে’টমোটা এবং চ্যাপ্টা হয়ে থাকে।

সঠিক স্বাদ পেতে চাইলে ছোট ইলিশ বা জাটকা কখনোই কিনবেন না। ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকলে স্বাদ কমে যায়। একটু নরম দেখলে বুঝবেন সেটি বাসি মাছ।