প্রচ্ছদ খেলাধুলা

নতুন লুকে কোহলি, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিরাট কোহলির নতুন লুক দেখে অনেকের চোখ কপালে উঠেছে। মুখভর্তি দাড়ি, বড় চুল, মোটা ফ্রেমের চশমায় কোহলিকে দেখে অনেকেই বিস্মিত।

তাইতো কোহলির এ নতুন লুকের ছবি নিয়ে ভা’রতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। কেউ কেউ মজা করে তাকে জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হাইস্টের অধ্যাপক বলছেন।অনেকে আবার শাহিদ কাপুর অ’ভিনীত কবির সিং চরিত্রের সঙ্গেও কোহলির মিল খুঁজে পেয়েছেন। তাদের ধারণা— হঠাৎ সিনেমায় মজেছেন ভা’রত দলের অধিনায়ক।

অনেকের মতে, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের কঠিন দল। এর পর ইংল্যান্ডের মাটিতেই জো রুটদের বধের মিশন। এরপর সুযোগ পেলে আইপিএল তো আছেই।

এমন সব দুর্দান্ত ম্যাচ যখন সামনে, তখন কোহলি পড়ে আছেন চেহারা পরিবর্তন নিয়ে! এ নিয়ে বিতর্ক ওঠার আগেই ভা’রতীয় গণমাধ্যম জানিয়েছে, কোহলির মনোযোগ ব্যাটে-বলেই আছে। ছবির পুরোটাই ফটোশপে করা।

বিরাটের ছবি সম্পাদনা করে চুল ও দাড়ি বাড়ানো হয়েছে। এটি কোহলির মোটেও আসল রূপ নয়।তবে কোহলির এই নতুন লুক কে এমন ফটোশপ করে নেটদুনিয়ায় ভাই’রাল করেছেন, তা ভা’রতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করতে পারেনি।

আগামী ২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে ভা’রতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে আগামী ১৮ জুন থেকে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া এর পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের এখন সাময়িক ঠিকানা মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে বায়ো বাবল সুরক্ষায় ঢুকে পড়েছেন।