প্রচ্ছদ দৈনিক খবর

নতুন রূপে লকডাউন, সিদ্ধান্ত আসছে আজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় চলমান লকডাউনের মেয়াদ আজ রবিবার (৬ জুন) শেষ হচ্ছে। এরপর তা আরও বাড়নো হবে কি না, সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ‘আমাদের এখন নতুনভাবে ভাবতে হচ্ছে। মনে হচ্ছে দীর্ঘদিন এর মধ্যেই থাকতে হবে, তাই

বিধিনিষেধের নতুন ধরনের দিকে যেতে হবে।’প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সংক্রমিত জায়গায় সেটা হোক তৃণমূলে, সেটি একটি নির্দিষ্ট গ্রাম, হতে পারে একটি শহর, হতে পারে একটি থানা শহর, যেখানে সংক্রমণ বেশি দেখা যাবে সেখানে আমরা কঠোর বিধিনিষেধ আরোপ করবো। সেই জায়গাগুলোতে শ্রমজীবী মানুষের যেন খাওয়া-পরা

সমস্যা না হয় সেজন্য তাদের প্রয়োজনীয় অর্থ সহযোগিতা দেওয়া হবে। ইতোমধ্যে সব জেলাতেই অর্থ পৌঁছে গেছে। সংক্রমণ ঠেকাতে গ্রামের চা দোকান বন্ধ হতে পারে। সেই দোকানিকে অর্থ সাহায্য দিয়ে ঘরে রাখা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এছাড়া আগে যে বিধিনিষেধগুলো ছিল সেগুলো আগের মতোই থাকবে। রেস্তোরাঁয় মানুষ খেতে বসতে পারবে কিন্তু ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশের অনুমতি পাবে। গণপরিবহন আন্তঃজেলা পরিবহনগুলো যেন কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলে সেজন্য তদারকি বাড়ানো হয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’