বলিউডের একজন জনপ্রিয় আইটেম গার্ল হলেন রাখি সাওয়ান্ত। রীতিমতো নিজেদের দক্ষতা দিয়েই বলিউডে তাঁরা পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। তিনি একজন মডেল, নৃত্যশিল্পী, ও অভিনেত্রীও। হিন্দি ছবির পাশাপাশি রাখি মারাঠি, তেলেগু, তামিল ছবিতেও অভিনয় করেছেন। মূলত বলিউডে রাখী ড্রামা কুইন হিসেবেই বেশি পরিচিত। অনেকে রাখি সাওয়ান্তকে আইটেম বোম্ব বলেও জানেন। এই বয়সে এসেও তাঁর রূপে ঘায়েল হাজারো এক পুরুষ।
সম্প্রতি জানা গিয়েছে, চলতি সপ্তাহে ‘ইন্ডিয়ান আইডল ১২’-তে অতিথি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে সেকথা নিজেই জানালেন রাখি। শেয়ার করলেন বিহাইন্ড দ্য সিন ভিডিয়ো ও ফোটো। ‘কনট্রোভার্সি কুইন’ রাখিকে এই রিয়েলিটি শোয়ে দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকরা।
তবে তার আগে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। যেখানে দেখা যাচ্ছে, কমলা শাটিনের শাড়ি আর সোনালি ব্লাউজে সেজেছেন তিনি। ঘুরে বেরাচ্ছেন বাগানে। আর ভক্তদের উদ্দেশে বলছেন, ‘হাই গাইজ! বলুন তো আমি কোথায় আছি? আজ আমি আছি ইন্ডিয়ান আইডলের সেটে।’সঙ্গে নিজের একাধিক ছবিও শেয়ার করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সকলেই প্রশংসা করেছেন রাখির।ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
https://platform.instagram.com/en_US/embeds.js













































