প্রচ্ছদ দৈনিক খবর

দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার (২৩ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট/শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিস্তারিত আসছে…

আরও পড়ুন=শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের প্রথম সেশনে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

এর আগে ক্যান্ডিতে বুধবার (২১ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। প্রথম ও দ্বিতীয় দিন দুর্দান্ত কাটে বাংলাদেশের।

টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম ৬৮ এবং লিটন দাস ৫০ রানের ইনিংস উপহার দেন।

স্বাগতিকদের হয়ে ভিশা ভার্নান্ডো ৪টি এবং সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও ধনাঞ্জায়া ডি সিলভা ১টি করে উইকেট শিকার করেন।