প্রচ্ছদ দৈনিক খবর

দেশে মডার্নার ভ্যাকসিন আনতে চায় রেনাটা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

‘মডার্নার ভ্যাকসিন খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা দরকার যা কেবল ঢাকাতেই সম্ভব। ঢাকার বাইরে এটি সংরক্ষণ করার সক্ষমতা আমাদের নেই’যুক্তরাষ্ট্র থেকে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে বাংলাদেশি একটি ওষুধ কোম্পানি রেনাটা লিমিটেড।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সোমবার (৩ মে) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। ডা. বাশার বলেন, “কোম্পানিটি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছে।তিনি বলেন, এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য কোম্পানির সক্ষমতা যাচাই করতে আবেদন ও প্রাসঙ্গিক কাগজপত্র ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মডার্নার ভ্যাকসিন খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা দরকার যা কেবল ঢাকাতেই সম্ভব। ঢাকার বাইরে এটি সংরক্ষণ করার সক্ষমতা আমাদের নেই।”যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ভাষ্য অনুযায়ী, মডার্নার ভ্যাকসিন অবশ্যই -১৫ ডিগ্রি সেলসিয়াস -৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হবে।

এই বিষয়ে রেনাটা সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবিরের মতামত জানতে চেষ্টা করা হলেও তারে সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।