দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরো পড়ুন: বিসিকের অনলাইন প্লাটফর্ম তৈরিতে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরির লক্ষ্যে পরামর্শক সংস্থা ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
শুক্রবার বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিক সচিব মো. মফিদুল ইসলাম এবং ড্রিম৭১ এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্ম তৈরির লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, ‘বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারা দেশে বিসিকের ৬৪টি জেলা অফিস ও ৭৬ টি শিল্পনগরীতে ডিসপ্লে সেন্টার ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। উক্ত ডিসপ্লে সেন্টার ও বিক্রয় কেন্দ্রগুলো স্থাপনের অবকাঠামোগত সুবিধা বিসিকের রয়েছে।’
বিসিক চেয়ারম্যান আরও বলেন, ‘অনলাইন মার্কেটিং বর্তমান ডিজিটাল যুগের বাস্তবতা। করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিসিক অনলাইন মার্কেটিং প্লাটফর্মে পণ্য বিপণনের মাধ্যমে উদ্যোক্তারা উপকৃত হবেন।













































