প্রচ্ছদ দৈনিক খবর

দেশে গত ২৪ ঘণ্টায় কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশে কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৭ জন। গতকাল ২ হাজার ৪৫৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যের সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল যা ছিল ৪৩ জনে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭১ জনের।

মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জনে। শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬ হাজারের বেশি মানুষ। আজ সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান পাওয়া গেছে।

এদিকে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৯৯ জনে। এছাড়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬০ লাখ ২৭ হাজার ২ জনে। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৩ লাখ ১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৫০ জনের। অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন, রাশিয়ায় ৫১ লাখ ৮০ হাজার ৪৫৪ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৪ জন, ইতালিতে ৪২ লাখ ৪১ হাজার ৭৬০ জন, তুরস্কে ৫৩ লাখ ১৯ হাজার ৩৫৯ জন, স্পেনে ৩৭ লাখ ৩৩ হাজার ৬০০ জন, জার্মানিতে ৩৭ লাখ ২০ হাজার ৮১১ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৪৫ হাজার ৫৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

=