মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না…ও বন্ধু। এই গানের কথাগুলা কবে বাস্তবে রূপান্তরিত হবে সেই আশায় বুক বাঁধে হাজারো মানুষ।
নতুন খবর হচ্ছে, নারায়ণগঞ্জে দুটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধ’র্মিণী ও জে’লা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। করো’নাকালে অসহায় পরিবার দুটির পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দুটি পরিবারকে অটোরিকশা উপহার দেন তিনি।
বৃহস্পতিবার নিজ নিজ কার্যালয়ের সামনে ওই দুটি পরিবারকে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জে’লা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পু’লিশ সুপার জায়েদুল আলম পিপিএম।













































