প্রচ্ছদ দৈনিক খবর

দুই ছেলেকে মেয়েদের ঋতু সম্পর্কে যা জানালেন শাওন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা নাটকের জনপ্রিয় নায়িকা শাওন। একটা সময় তাঁকে সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে, শাওন ফেসবুকে নিজের দুই ছেলেকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ঋতু.. ষড়ঋতু না- অন্য ঋতু। It’s ‘menstrual

মেয়েরা খুব কোমল হৃদয়ে, সচেতনতার সাথে এই শব্দটি উচ্চারণ করেন। কিন্তু এখনও অনেক পুরুষের কাছে এটা একটা নোংরা, নিষিদ্ধ শব্দ।
এখনও অনেক মেয়ে রোজার দিনে পিরিয়ড চলাকালীন সময়ে না খেয়ে পরিবারের পুরুষ সদস্য এমনকি নিজ সন্তান কিংবা বাবা,ভাইয়ের সামনে রোজা রাখার অভিনয় করেন।’

শাওন বলেন, আমার বড়পুত্রের ১১ বছর বয়সে আমি তাকে এসব বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছি। সে জানে ঋতু কোনো রোগ নয়… কোনো নিষিদ্ধ আলাপ নয়। ঋতু মেয়েদের অশুচি করে না। বরং ঋতু মাতৃত্বের পরিচয় বহন করে।