শীত পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে গরমকাল। এই সময় নারীদের জন্য সবথেকে কষ্টের কাজ হচ্ছে মেকআপ ধরে রাখা। কারণ গরমকালে মেকআপ লম্বা সময় ধরে রাখা খুব কঠিন। কারণ বাইরে গেলেই মেকআপ গলতে শুরু করে।
![]()
মূল কথা, মেকআপ যত বেশি হবে, গলে গিয়ে তা দেখতে তত বেশি বিশ্রি দেখাবে। গরমে ঘেমে যাওয়ার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়। অনেক সময় বৃষ্টির কারণেও আপনার সাজের বারোটা বেজে যেতে পারে। তবে চিন্তা নেই, কারণ এর থেকে সুরক্ষারও পথ রয়েছে। মনে রাখবেন, এসব ক্ষেত্রে ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েও শেষ রক্ষা হয় না। তাই ঘাম ও বৃষ্টির হাত থেকে মেকআপকে বাঁচাতে অবলম্বন করুন নিম্নে বর্ণিত উপায়গুলো-
![]()
হালকা প্রসাধনের ব্যবহারঃ বছরের সব সময় একই রকম মেকআপ ব্যবহার করা ঠিক নয়। গরম কালে হালকা মেকআপ করা উচিত। ফাউন্ডেশন ও কন্সিলারের পরিবর্তে বিবি ক্রিম ও সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এগুলো ঘাম ও বৃষ্টির কারণে গলে যাবে না।
কম পাউডার ব্যবহারঃ সারা দিন গরমে মুখের ঘামের কারণে ফেস পাউডারের ছোপ ছোপ থেকে যায়। তাই এই সময় কম পাউডার ব্যবহার করুন। পাউডার ব্লাশ বা শ্যাডোর ব্যবহার না করে ক্রিম ব্লাশঅন এবং ক্রিম শ্যাডো ব্যবহার করা যেতে পারে।
![]()
এক প্রসাধনেই কেল্লাফতেঃ খুব কম প্রসাধনী আছে যেগুলো ওয়াটারপ্রুফ। এসব ক্ষেত্রে একটি প্রোডাক্ট মুখের বিভিন্ন যায়গায় ব্যবহার করার চেষ্টা করুন। ওয়াটারপ্রুফ আইলাইনার এমন একটি সেডের কিনুন যেটা ভ্রু আকতেও সাহায্য করবে। আর ওয়াটার প্রুভ লিপস্টিক ব্যবহার করতে পারেন, আই শ্যাডো বা ব্লাশ হিসেবে।
![]()
অবশ্যই প্রাইমারঃ মেকআপ বেশি সময় ধরে রাখতে হলে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ত্বকে মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এটি সানস্ক্রিন হিসেবেও কাজ করে থাকে। তাই রোদ থেকে এটি আপনার ত্বককে বাঁচাতে সাহায্য করবে।
অয়েল-ফ্রি প্রসাধনে মাধানঃ গরমের সময় মুখে ঘাম বেশি হয় আর মেকআপের কারণে মুখ চকচক করতে থাকে। তাই এই সময় অয়েল ফ্রি মেকআপ ব্যবহার করুন। এতে করে আপনার মেকআপ যেমন দীর্ঘস্থায়ী হবে তেমন মুখের চকচকে ভাবও দূর হবে।













































